ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. ঝালকাঠি
  10. বঙ্গবন্ধু
  11. বরিশাল
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. বীর মুক্তিযোদ্ধা
  15. ভোলা
আজকের সর্বশেষ খবর

বরিশালে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর উদ্দ্যাগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শাহাদাৎ হোসেন,
আগস্ট ২১, ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশালে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর উদ্দ্যাগে ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর আয়োজন করা হয়।  টুর্নামেন্টে সর্বমোট ৮টি দল অংশ গ্রহন করে।১০ দিন ব্যাপী ম্যাচের ফাইনাল ম্যাচ ২০শে আগষ্ট বুধবার সকাল ৭ঘটিকায় বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত হয়। বৃষ্টি বিঘ্নিত ফাইনাল ম্যাচে পপুলার টপ টেন পাওয়ার বনাম পপুলার ফার্মেসি একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা হলে খেলা টাইব্রেকারে গড়ায়। ২-১ গোলের ব্যবধানে পপুলার টপটেন পাওয়ার বিজয় লাভ করে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর বরিশাল শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোশাররফ হোসেন। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খেলা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।