ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. ঝালকাঠি
  10. বঙ্গবন্ধু
  11. বরিশাল
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. বীর মুক্তিযোদ্ধা
  15. ভোলা
আজকের সর্বশেষ খবর

বরিশালে সৎসঙ্গ ফাউন্ডেশনের আলোচনা সভা ও বরিশাল জেলা কমিটি পূনর্গঠন

News
মার্চ ২৬, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে সৎসঙ্গ ফাউন্ডেশনের আলোচনা সভা ও বরিশাল জেলা কমিটি পূনর্গঠন

নিজস্ব প্রতিবেদক: সৎসঙ্গ ফাউন্ডেশন, বরিশাল জেলা শাখার আয়োজনে সামাজিক অবক্ষয়, মাদক ও নারী- শিশু নির্যাতন প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা ও জেলা কমিটি পুনর্গঠন হয়েছে। গত ২৫ মার্চ বুধবার বিকাল ৩ টায় বরিশাল নগরীর চকবাজারস্হ বাংলাদেশ ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির বরিশাল জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রণজিত কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভারতের হরিয়ানা রাজ্যের সৎলোক আশ্রমন এর সেবায়েত দীপক দাস গুহ। বিশেষ অতিথির বক্তৃতা করেন সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার, উপদেষ্টা ডাঃ শেখ শহিদ ঋদ্ধ, গাজীপুর জেলা কমিটির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাংবাদিক আইয়ুব রানা, সৎসঙ্গ শিল্পী গোষ্ঠী, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক গীতা পালমা। বাংলাদেশ ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির বরিশাল জেলা কমিটির সভাপতি আব্দুল লতিফ, সৎসঙ্গ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ হাওলাদার, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি মোঃ হাসান সরদার জুয়েল, সাংবাদিক মাহবুবুল ইসলাম, বরিশাল জেলা সরকারি কর্মচারী সমিতির সদস্য সচিব গনি শেখ, বরিশাল জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি নান্নু মিয়া, সৎসঙ্গ ফাউন্ডেশনের উজিরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আঃ রহিম সরদার, সৎসঙ্গ যুব ফোরামের সদস্য রনি হাওলাদার প্রমুখ।সভায় বক্তারা বলেন দেশে এখন সৎ লোকের সংখ্যা কম, বিনা স্বার্থে কাজ করার লোকের খুব অভাব। পরোপকারী লোক পাওয়া যায় না বলে কি আমরা যারা নিজেকে সৎ লোক দাবি করছি তারা কেনো পিছিয়ে থাকবো? আসুন আমরা সবাই মিলেমিশে সৎসঙ্গ ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক অবক্ষয় থেকে নিজ নিজ এলাকাকে রক্ষা করি, তাহলে মাদক ও নারী শিশু নির্যাতনের মতো ব্যাধি একদিন দূর হয়ে যাবে। গ্রাম থেকে শহর, শহর থেকে উপজেলা ,জেলা পরিশেষে দেশের মধ্যে ব্যাপক পরিবর্তন হবে, ইনশাআল্লাহ। সভা শেষে সর্ব সম্মতি ক্রমে বরিশাল জেলার কাযক্রম আরও বেগমান করতে রণজিত কুমার দত্তকে সভাপতি,আব্দুল লতিফ কে কার্যনির্বাহী সভাপতি ও সাংবাদিক আঃ রহিম সরদার কে সাধারণ সম্পাদক, সাংবাদিক মশিউল আলম পলাশ, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি মোঃ হাসান সরদার জুয়েল, সাংবাদিক ডাঃ মাহবুবুল ইসলাম কে সহ সভাপতি, বিপ্লব কুমার হাজারি ও মাসুদ হাওলাদারকে যুগ্ম সাধারণ সম্পাদক, শাহিন মোল্লাকে কোষাধ্যক্ষ, নজরুল ইসলাম কে প্রচার- প্রকাশনা সম্পাদক, আইরিন সিকদার কে মহিলা বিষয়ক সম্পাদক, রনি হাওলাদারকে যুব বিষয়ক সম্পাদক, মিজানুর রহমান তালুকদার, দুলাল মাষ্টার, অশোক কুমার দাসকে নির্বাহী সদস্য করে ১৯ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা শাখা কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়।