ঢাকাশুক্রবার , ২৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. চিকিৎসা
  8. জাতীয়
  9. জামায়াতে ইসলামী
  10. ঝালকাঠি
  11. পিরোজপুর
  12. বঙ্গবন্ধু
  13. বরিশাল
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ খবর

পিরোজপুরের ইন্দ্রের হাটে জেনিথ ইসলামী ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র গ্রাহক মৃত্যুতে নমিনিকে চেক প্রদান

News
জুলাই ২৪, ২০২৬ ১২:৩২ অপরাহ্ন
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি:-জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি ইন্দ্রের হাট শাখার গ্রাহক মৃত্যুতে নমিনিকে চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। গত ২১ জুলাই সকাল ১০ টায় কোম্পানির ইন্দ্রের হাট শাখার আয়োজনে ইনচার্জ লাইজু বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসান সরদার জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহাব্যাবস্থাপক মোঃ সাহেদ তালুকদার। প্রধান অতিথি গ্রাহক মাহাবুব হোসেন এর মৃত্যু তার স্ত্রী রানু বেগমকে গ্রাহকের বীমা অংকের সম্পূর্ণ টাকার চেক তুলে দেন। (প্রধান অতিথির বক্তব্যে পুরোপুরি তুলে ধরা হলো) প্রধান অতিথি বলেন সম্মানিত সভাপতি, জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ইন্দ্রের হাট শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ এবং মরহুম মাহাবুব সাহেবের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সমবেদনা।

আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি কৃতজ্ঞ। তবে এটি আনন্দের নয় বরং এক গভীর বেদনাবিধুর মুহূর্ত। আমরা মরহুম মাহাবুব সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রার্থনা করছি।

আজ তাঁর মনোনীত নমিনির হাতে মৃত্যু দাবির চেক হস্তান্তরের মাধ্যমে জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি তাদের অঙ্গীকার ও দায়বদ্ধতার বাস্তব প্রমাণ উপস্থাপন করেছে। জীবনের অনিশ্চয়তার সময়ে একটি জীবন বীমা পরিবারের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হয়ে দাঁড়ায়। এই সহায়তা হারানো মানুষটিকে ফিরিয়ে দিতে না পারলেও, পরিবারের ভবিষ্যৎকে কিছুটা নিরাপদ করতে সহায়ক হয়।

আমি আশা করি, জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি ভবিষ্যতেও সততা, স্বচ্ছতা এবং দ্রুত সেবার মাধ্যমে মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে সমাজের মানুষের মধ্যে জীবন বীমার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

পরিশেষে, মরহুম মাহাবুব সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র উত্তরোত্তর সাফল্য কামনা করে ,সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি তার বক্তব্যে শেষ করেন।

বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ইন্দ্রের হাট শাখায় মরহুম গ্রাহক জনাব মাহাবুবের মনোনীত উত্তরাধিকারীর হাতে মৃত্যু দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সুযোগ করে দেয়ার জন্য এএমডি জুয়েল স্যারের কাছে  আমি ব্যাক্তিগত ভাবে কৃতজ্ঞ ।
এই আয়োজন প্রমাণ করে যে, জীবন বীমা শুধু একটি আর্থিক সেবা নয়, বরং পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা। মরহুম মাহাবুবের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আশা করি এই দাবি পরিশোধ তাদের কঠিন সময়ে কিছুটা হলেও সহায়ক হবে।
জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র প্রতি আন্তরিক শুভকামনা রইল । গর্বিত মনে করছি নিজেকে এই মহান পেশা ও মহান কোম্পানির সাথে জড়িত থাকায়। জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি যেন ভবিষ্যতেও গ্রাহকদের আস্থা ও সেবার মান অটুট রেখে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারে।