ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. ঝালকাঠি
  10. বঙ্গবন্ধু
  11. বরিশাল
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. বীর মুক্তিযোদ্ধা
  15. ভোলা
আজকের সর্বশেষ খবর

আল আরাফাহ ব্যাংক ও ফিলোনের সমঝোতা স্মারক স্বাক্ষর

মোঃ সায়মন ইসলাম (শাকিল)
এপ্রিল ৯, ২০২৬ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সায়মন ইসলাম (শাকিল): শিক্ষানবিশ রিপোর্টার:- ৮ এপ্রিল ২০২৬, ঢাকা: দেশের শীর্ষস্থানীয় শরিয়াভিত্তিক ব্যাংক আল আরাফাহ ইসলামী ব্যাংক পি এল সি এবং ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস পি এল সি-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

উক্ত চুক্তির আওতায়, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API) এর মাধ্যমে সংযুক্ত হয়ে ব্যাংকের ব্রাঞ্চ, সাব-ব্রাঞ্চ এবং অন্যান্য ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস তাদের পরিবেশকদের নিকট থেকে বিক্রয়মূল্য সংগ্রহ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আল আরাফাহ ইসলামী ব্যাংক পি এল সি-এর পক্ষে স্বাক্ষর করেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, এবং ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস পি এল সি-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুহাম্মদ কামরুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ এমদাদুল হক, বাচ্চু শেখ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আয়েশা পারভিন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ নাজমুল হোসাইন, এবং ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস-এর উপদেষ্টা এস এম ফখরুল আলম সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উক্ত চুক্তির মাধ্যমে ব্যাংকিং প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে কর্পোরেট গ্রাহকদের জন্য আরও কার্যকর ও নিরাপদ সংগ্রহ ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে আশা করা যাচ্ছে।