ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. ঝালকাঠি
  10. বঙ্গবন্ধু
  11. বরিশাল
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. বীর মুক্তিযোদ্ধা
  15. ভোলা
আজকের সর্বশেষ খবর

বরিশালে মাদ্রাসা ছাত্র নিখোঁজ।। দিশেহারা বাবা-মা

News
মে ১৪, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশালে জামেয়া কুর‌আনিয়া মাদ্রাসার শিক্ষকদের দায়িত্ব অবহেলায় ছাএ নিখোঁজ। সন্তান হারিয়ে অভিভাবকরা দিশেহারা

বরিশালে জামেয়া কুর‌আনিয়া মাদ্রাসার শিক্ষকদের দায়িত্ব অবহেলায় ছাএ নিখোঁজ। সন্তান হারিয়ে অভিভাবকরা দিশেহারা
নিজস্ব প্রতিবেদক:- বরিশালে জামেয়া কুর‌আনিয়া মাদ্রাসার শিক্ষকদের দায়িত্ব অবহেলায় ছাএ নিখোঁজ। সন্তান হারিয়ে অভিভাবকরা পাগল প্রায় ও দিশেহারা।
নগরীর সিএন্ডবি রোডের খাল পাড় সড়ক এর সুমাইতা ভবনের ৪র্থ ও ৫ম তলায় জামেয়া কুর‌আনিয়া মাদ্রাসার কিতাব বিভাগের নাহবেশীর আতাউল্লাহ নামের ছাএ। সিসি ক্যামেরায় দেখা যায় গত ০৮ মে শুক্রবার সকাল ০৯ টা দিকে আতাউল্লাহ হোসেন মাদ্রাসা থেকে বের হয়ে যায়। কিন্তু ছা‌এ আতাউল্লাহ হোসেন মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর ১০ মে তার বাবা হাফেজ মাও: মুহা: ফোরকান উদ্দিন কে অবগত করেন। একজন ছাত্র মাদ্রাসা থেকে নিখোঁজের তিনদিন পরে ছাত্রের ব্যাপারে অবগত হন।এটা মাদ্রাসার পরিচালকসহ শ্রেণীর শিক্ষক দের দায়িত্ব অবহেলা সামিল বলে জানান অভিভাবকরা । অভিভাবকরা আরো জানান মাদ্রাসার কর্তৃপক্ষের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করলে ছাত্র নিখোঁজের সাথে সাথে নজরে আসতো। সন্তান প্রায় এক সপ্তাহ যাবত নিখোঁজ , সম্ভাব্য সব জায়গায় খোজাখোজি করে ক্লান্ত, দিশেহারা, পাগল প্রায়। বাকরুদ্ধ হয়ে গেছে আতাউল্লাহ হোসেন এর বাবা মা। এমনকি বার বার অভিভাবক হিসেবে আতাউল্লাহ হোসেন এর বাবা মাদ্রাসায় ছুটে গেলেও মাদ্রাসার পরিচালক বিষয়টি গুরুত্ব দিচ্ছে না বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়রি করেছেন নিখোঁজ আতিমুল হোসেন এর বাবা হাফেজ ফোরকান।যার নং ১০৪২(১৩.০৫.২৬).
যদি কেউ নিখোঁজ ছাত্রের সন্ধান পান তাহলে ০১৭৫১৫৭১৭৫০ অথবা ০১৭১১৩৫০২০১ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তার বাবা।