ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. ঝালকাঠি
  10. বঙ্গবন্ধু
  11. বরিশাল
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. বীর মুক্তিযোদ্ধা
  15. ভোলা
আজকের সর্বশেষ খবর

বিএনপি নেতা রিয়াজের সুস্থতা কামনায় ১৪নং ওয়ার্ডে দোয়া ও মোনাজাত

News
এপ্রিল ৭, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি নেতা রিয়াজের সুস্থতা কামনায় ১৪নং ওয়ার্ডে দোয়া ও মোনাজাত

নিজস্ব প্রতিবেদক:- বরিশাল মহানগরীর ১৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিয়াজের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জোহর নামাজ শেষে নগরীর খালেদাবাদ কলোনি মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিজানুর রহমান রিয়াজ বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সদস্য ও বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শুভ শিকদার, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির রহমান, ১৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈম, এবং বিএনপি নেতা মিঠু খান ও হারুন।

এছাড়াও উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী ইমরান হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা শামীম মল্লিক, মামুন মল্লিক, শ্রমিক দল নেতা ইব্রাহিম হাওলাদারসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মোনাজাতে উপস্থিত সকলে মিজানুর রহমান রিয়াজের শারীরিক অবস্থার উন্নতির জন্য মহান আল্লাহতালার দরবারে প্রার্থনা করেন। নেতৃবৃন্দ তাঁর রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করে বলেন, “রিয়াজ ভাই দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। আমরা মহান রবের কাছে প্রার্থনা করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে পুনরায় আমাদের মাঝে ফিরে আসেন।”

দোয়া শেষে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।